অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

প্রকাশিত: 5:36 PM, October 9, 2023

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হয়েছে।

 

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই নাম ঘোষণা করে।

নোবেলজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের জুরিরা বলেন, নারী শ্রমিকদের বাজার সম্পর্কে সাধারণ লোকজনের জানাশোনা ও বোঝাপড়ার উন্নয়নে বিশেষ অবদানের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও গবেষককে চলতি বছর নোবেলের জন্য যোগ্যব্যক্তি বলে মনে করেছে একাডেমি।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি। চলতি বছর ৫৫তম পুরস্কারটি দেওয়া হলো।

নোবেলজয়ীরা নোবেল পদকের পাশাপাশি পাবেন একটি সনদপত্র, মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১১ কোটি ১৩ লাখ টাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ