সমবায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

সমবায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব: প্রবাসীকল্যাণ মন্ত্রী
প্রতিনিধি, গোয়াইনঘাট: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের যুব সমাজ খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশকে আরও এগিয়ে নিতে জনগণকে একত্রিত করে সমবায় গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যদি যুব সমাজ এগিয়ে এসে সমগ্র গ্রাম ও মানুষকে এক করে সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কারণ, সবারই একটা দায়িত্ব থাকবে।’

 

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ৫২ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে বরং সমবায় গঠনের মাধ্যমে খাদ্য উৎপাদন যেমন হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও অন্যান্য কাজে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। হওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন  ডা. শফিকসহ মা মণি হাসপাতালের ৯ ডাক্তারের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা

 

মন্ত্রী বলেন, সরকার যুবসমাজের কর্মক্ষেত্র তৈরি করতে দেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। ‘আপনারা (যুব সমাজ) সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে পারেন, যা শুধু স্থানীয় চাহিদাই মেটাবে না, বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল আহমদ আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক,উপজেলা সমবায় কার্যালের সহকারী পরিচালক তাজুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ