সিলেট | |
প্রকাশিত: 5:13 PM, November 27, 2023
সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- রাজু (৩০), মহসিন (৪০), নূর আলম (২৮), ইসমাইল (২০) ও আক্তার (১৯)। তাদের সবার বাড়ি ভোলা জেলায়।
সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার রাকিব মাহামুদ জানান, গত ৮ অক্টোবর সাভার উপজেলার ভাকুর্তা এলাকায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই মরদেহটি অটোরিকশাচালক রমজান আলীর বলে শনাক্ত হয়। যাকে হত্যা করে তার একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা রাজুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সবাই জীবিকার তাগিদে ঢাকায় এসে অটোরিকশা, সিএনজি ও প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তারা রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে কৌশলে যাত্রী সেজে অটোরিকশায় উঠেন। পরে সুযোগ বুঝে জোরপূর্বক সেসব গাড়ি ছিনিয়ে নিতেন তারা। ক্ষেত্রবিশেষে চালককে মারধর করাসহ হত্যা করে মরদেহ নির্জন স্থানে ফেলে দেওয়া হতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি