সিলেট | |
প্রকাশিত: 4:33 PM, December 11, 2023
রোববার ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়োভ জিতুনের নিবন্ধ ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত হয়েছে। এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।
তিনি বলেন, আন্দোলনের সামরিক সক্ষমতা নিশ্চিত করে যে কিভাবে তারা কয়েক দশক ধরে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বকে প্রতিহত করছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মোকাবেলায় হামাসের সক্ষমতার উপর আলোকপাত করতে গিয়ে জিতুন বলেন, ‘তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি শেলসহ লক্ষাধিক অস্ত্র রয়েছে, যেগুলোকে তাদের প্রধান অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।’
জিতুনের মতে, ‘হামাস যোদ্ধাদের কাছে মেশিনগান, কালাশনিকভ রাইফেল, ড্রাগনভ স্নাইপার রাইফেল, উন্নত যোগাযোগ যন্ত্র, বিভিন্ন মান ও আকারের বিস্ফোরক ডিভাইস এবং অগণিত পরিমাণ অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে।’
জিতুন অভিজাত গোলানি ব্রিগেডের একজন সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে বলেছেন, ‘হামাস গাজা শহরের শুজাইয়া পাড়ায় তাদের সবচেয়ে শক্তিশালী ব্যাটালিয়ন স্থাপন করেছে।’
তিনি বলেন, শুজাইয়াকে হামাসমুক্ত করতে প্রায় ছয় মাস সময় লাগবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি