আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলাল

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলাল
প্রভাতবেলা প্রতিবেদক: নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

 

যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হলো।মঙ্গলবার আপিল শুনানির তৃতীয় দিনে সকাল ১১টায় ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছিলেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।

 

মনোনয়নপত্র বাতিলের পর গত নির্বাচন কমিশনে আপিল করেন ডা. দুলাল। প্রার্থিতা ফিরে পেলেন আপিল শুনানির তৃতীয় দিন।

সর্বশেষ সংবাদ