পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ২৩

প্রকাশিত: 4:16 PM, December 12, 2023

পাকিস্তানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ২৩
বিশ্বভূবন ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলায় তেইশ জন নিহত হয়েছেন। আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় মঙ্গলবার এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। খবর এনডিটিভির

 

রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ বলেন, পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে অনেকের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন।

 

হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ