সিলেট | |
প্রকাশিত: 4:18 PM, December 16, 2023
শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার তারাশী গ্রামের নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কামরুল ইসলাম তারাশী গ্রামের রাজা আলী মিয়ার ছোট ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। শনিবার সকাল ১১টায় তারাশী পবনারপাড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
কামরুল ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মান্নান শেখ বলেন, বেশ কিছু দিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। এছাড়া কামরুল ইসলাম কোটালীপাড়া ও ঢাকায় রাজনৈতিকভাবে সময় দিতেন।এ কারণে ঢাকায় তার ৮-১০টি রাজনৈতিক মামলা রয়েছে বলে শুনেছি। এরপরে সে দীর্ঘদিন ধরে বেকার রয়েছে। এসব কারণে কামরুল ইসলাম সবসময় হতাশায় ভুগত। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের ধারণা।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, কামরুল ইসলামের মরদেহ দেখে আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি