বান্দরবানে পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত, আটক ২

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

বান্দরবানে পর্যটক দম্পতিকে ছুরিকাঘাত, আটক ২
প্রভাতবেলা ডেস্ক: বান্দরবানে মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটক দম্পতিকে ছুরিকাঘাতের ৪৮ ঘন্টা পর দুজনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহীন এ তথ্য জানান।

 

আটকরা হলেন, বান্দরবান সদরের হাফেজ ঘোনা এলাকার আবদুল আলমের ছেলে আবদুর রহমান ওরফে বাছা (২৮), মেঘলা পর্যটন চাকমা পাড়া এলাকার মৃত সেলিমের ছেলে মহিউদ্দিন (২২)।

 

 

সৈকত শাহীন জানান, ১৮ ডিসেম্বর ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে বান্দরবান ভ্রমণে আসেন তসলিম উদ্দিন দম্পতি। মেঘলা পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় ফেরার পথে গতি রোধ করে ছুরিকাঘাত করে নগদ ২৫০০ টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। মুন্না নামে আরও একজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান।

 

তিনি আরও বলেন, আটকদের নিকট হতে ছিনতাই করা টাকা উদ্ধার করা যায়নি। তবে মোবাইল-টাকা ছিনতায়ের শিকার তসলিমের ব্যবহৃত মানিব্যাগ এবং মোটরসাইকেলের চাবি উদ্ধার হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ