বাংলাদেশ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে  মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে  মিছিল-সমাবেশ

প্রভাতবেলা ডেস্ক :বাংলাদেশ ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে  মিছিল- সমাবেশ করেছে  বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

২৪ ডিসেম্বর রবিবার বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে, তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।

শেখ হাসিনাসহ অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ইয়ুথ ফোরাম এর সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর মুক্তির দাবিতে -অবরোধ- কর্মসূচি পালিত হয়।

মিছিল শেষে ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান বলেন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না, হতে পারে না, হতে দেওয়া হবে না। বিনা ভোটের এই অবৈধ সরকার শুধু ব্যাংককিং খাত থেকে ৯২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের শীর্ষ নেতৃবৃন্দকে বন্দী রেখে অবৈধ নির্বাচন কমিশন একটি ডামী নির্বাচনের পাঁয়তারা করছে, জনগণ এই ডামী নির্বাচন প্রতিহত করবে।

আরও পড়ুন  জামায়াতে ইসলামীর নতুন কর্মসূচি

এসময়  আরো বক্তব্য রাখেন নারী নেত্রী অপর্ণা রায় দাশ, এম নাজমুল হাসান, ফিরোজ মল্লিক, মোহাম্মদ ওমর ফারুক, আবুল কালাম আজাদ, হাবিবুল্লাহ রতন প্রমুখ।

সর্বশেষ সংবাদ