সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
তানজীল শাহরিয়ার :
মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১১শ ম্যাচে টসে হেরে ১ম ইনিংসের ব্যাট করতে নামে অনির্বাণ ক্রীড়া চক্র। ইনিংসের ১ম অভারের সাজঘরে ফেরেন বাঁহাতি অপেনার রাজু। এরপর তানভীর, ফেরদৌস, পলাশও একে একে আউট হয়ে যখন সাজঘরে ফিরছেন, স্কোরবোর্ডে তখন রান ২৯!
ডানহাতি অপেনার সিয়াম ২৫ রান করে একপ্রান্ত কিছু সময়ের জন্যে আগলে রেখেছিলেন। তবে দলীয় ৪৮ রানে তিনিও বিদায় নেন। তখন মাত্র ১৭.২ অভার খেলা হয়েছে।
দলের অর্ধেক ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন আসাদ এবং শাহনূর। ৬ষ্ঠ উইকেটে ৯৮ রান যোগ করেন তারা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে বিপর্যয় সামলে লড়ার মত পুঁজি সংগ্রহের নিশ্চয়তা পায় অনির্বাণ।
দলীয় ১৪৬ রানে আসাদ ব্যক্তিগত ৬৮ রান করে প্যাভিলিয়নে ফেরত আসেন। মাত্র ৫০ বলে ৪টি করে চার এবং ছক্কায় এই ঝড়ো ইনিংসটি সাজিয়েছেন তিনি। তার আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপোলো ইলেভেনের বোলারদের ব্যাকফুটে ঠেলে দেয়।
আসাদের বিদায়ের পর শাহনূর আস্থার সঙে ব্যাট চালিয়ে যান। অন্যপ্রান্তে কেউ থিতু হতে না পারলেও শাহনূর পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যাট করে অনির্বাণের রানসংখ্যা দুইশ’র কাছাকাছি নিয়ে গেছেন।
৪৩.২ অভারে সব উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে অনির্বাণ ক্রীড়া চক্র।
শেষ ব্যাটার হিসাবে আউট হবার আগে ইনিংসের সর্বোচ্চ ৭৮ রান তোলেন শাহনূর। ৮০ বলের এই ইনিংসে ছিলো ৯টি চার এবং ১টি ছক্কার মার।
অ্যাপোলো ইলেভেনের শাহান ৩১ এবং সাইফুর ৩৬ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। রেদওয়ান এবং সুজন ২টি করে উইকেট লাভ করেন।
১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ চাপে পড়ে অ্যাপোলো ইলেভেনের ব্যাটাররা। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাবিল সামাদ এবং অফ স্পিনার শাহনূরের বোলিংয়ে মুড়ি-মুড়কির মত উইকেট হারায় অ্যাপোলো ইলেভেন।
ইনিংসের ৯ম অভারে অ্যাপোলো ইলেভেনের স্কোর ছিলো ৩৬/৫!
অনির্বাণের বোলাররা ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। শাহনূর, নাবিল, মুকুল, ইমরান, তানভীর — প্রত্যেকে দু’টি করে উইকেট পেয়েছেন। হাত ঘুরিয়ে উইকেট বঞ্চিত হননি কোনো বোলারই!
ব্যাটিং ব্যর্থতার খোলস ছেড়ে বেরুতে না পারা অ্যাপোলো ইলেভেন মাত্র ১৯.৩ অভার ব্যাট করে ৬৫ রানে অলআউট হয়। আগের ম্যাচেও তারা মাত্র ১০০ রানে অলআউট হয়েছিলো জিমখানা ক্লাবের বিপক্ষে। হারের ব্যবধান ছিলো ১৫৩ রান!
রেদোয়ান ১৭, আহনাফ ১৪, রায়হান ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কের দেখা পাননি!
ব্যাট হাতে অনবদ্য ব্যাটিংয়ের পর বল হাতে ১৫ রান দিয়ে ২টি উইকেট পাওয়া শাহনূর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতলো অনির্বাণ। অন্যদিকে তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি অ্যাপোলো ইলেভেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি