সিলেট | |
প্রকাশিত: 3:22 PM, January 9, 2024
অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো, ওই বাড়ির আব্দুর রহমান, খোরশেদ আলম, নুরুল আলম মানিক, শফিউল আলম ও নাছির উদ্দিন।
এছাড়াও উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের এয়ার আলী হাজী বাড়িতে সোমবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন বেশী ছড়িয়ে পড়ার আগে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর হোসেন জানান, মঙ্গলবার সকালে আমার ওয়ার্ডের জমাদার গ্রামে সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে ৫টি বসতঘর পুড়ে মাটিতে মিশে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভভ হয়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ইছাখালী এলাকায় আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল অনেক ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। তারপরও আমরা গিয়ে ওই বাড়ির আরও অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধিন।
এছাড়াও সোমবার দিবাগত রাতে ওয়াহেদপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেমন ক্ষতি হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি