সিলেট | |
প্রকাশিত: 4:41 PM, March 28, 2017
বান্দরবান জেলায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহ্মিনা আফরোজ চৌধুরী ও প্রবাল চক্রবর্ত্তী, সকল থানার অফিসার ইনচার্জ সহ সরকারী বিভিন্ন বিভাগের প্রতিনিধি। উপস্থিত সবাই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সম্মেলনে বান্দরবান জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিভিন্ন বিচারিক ও বিচার প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। এছাড়া আপীল বিভাগ কর্তৃক গ্রেফতার ও পুলিশ রিমান্ড বিষয়ক প্রদত্ত রায়ের নির্দেশনা সমূহ নিয়ে আলোচনা হয় এবং উক্ত নির্দেশনাসমূহ মেনে কার্যক্রম পরিচালনার বিষয়ে সকলকে অবহিত করা হয়। উক্ত সম্মেলনে ম্যাজিস্ট্রেট আদালত ও পুলিশ বিভাগের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ন্যায় বিচার ও জনগণের আইনগত অধিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি