সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৪
আফজল হোসেন
সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবার পর থেকে তরুণ ক্রিকেটাররা প্রহর গুনছিলেন দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের। প্রথম বিভাগ ক্রিকেট লিগে দল না পাওয়া তরুণরা নিজেদের প্রমাণ করার সুযোগ যে পান শুধুমাত্র দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেই।
বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে ব্লু-নবাগত ক্লাব বনাম জালালাবাদ ক্লাব এর মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয়ে দ্বিতীয় বিভাগ লিগ। লিগের প্রথম ম্যাচই হয়েছে টাই।
প্রথমে ব্যাট করে ব্লু নবাগত সব কয়টি উইকেট হারিয়ে ৩২.৪ ওভারে সংগ্রহ করে ১০৬ রান৷ জালালাবাদ ক্লাবের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্লু নবাগত, সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শিহাব। সর্বোচ্চ ৩৬ রান করে দলের সংগ্রহ একশো পার করেন শিহাব। জালালাবাদের হয়ে মুহিন ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন আসিফ ও মুনিম।
রান তাড়া করতে নেমে জালালাবাদও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। ব্লু-নবাগতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৬ রানেই গুটিয়ে যায় জালালাবাদ। দুই ওপেনারের ব্যাটে রান ভালো মতই এগোচ্ছিলো জালালাবাদ, দুই ওপেনার শাহরিয়ার সাজু (১৮) ও সুমন রায়ের (২৪) ব্যাটে প্রথম উইকেটে ৪৩ রান তোলে তারা। কিন্তু শেষদিকে মাত্র ১৬ রানের মাথায় শেষ ৫ উইকেট হারালে ম্যাচ টাই হয়ে যায়। রেদোয়ান ও মাহবুবের দাপুটে বোলিংয়ে শেষ দিকে দ্রুত উইকেট হারাতে থাকে জালালাবাদ। মাহবুব ১৪ রানে শিকার করেন ৩ উইকেট আর রেদোয়ানের শিকার ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান রিহাক, রিফাত ও আল আমীন।
‘‘ব্লু-বার্ড অটো লিমিটেড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২০২৪’’ এর শুভ উদ্বোধন ১৩ মার্চ ২০২৪ বুধবার সকাল ০৯.৩০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্লু-বার্ড অটো লিমিটেড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২০২৪-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত লীগের স্পন্সর প্রতিষ্ঠান ব্লু-বার্ড অটো লিমিটেড-এর স্বত্বাধিকারী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য ও কাউন্সিলর এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক জয়দীপ দাস সুজক, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক ইউসুফ কবীর তুহিন, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ টি এম ইকরাম, বিসিবি জেলা ক্রিকেট কোচ মো. রানা মিয়া, ক্রিকেট আম্পায়ার ও ২য় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সদস্য ইমরান আজাদ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি