শাওনের বিস্ফোরক ইনিংসে জালালাবাদকে বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান!

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

শাওনের বিস্ফোরক ইনিংসে জালালাবাদকে বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান!

 

তানজীল শাহরিয়ার

 

শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ১৫শ ম্যাচে জালালাবাদ ক্লাবকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হোয়াইট মোহামেডান ক্লাব।

 

টসে হেরে ব্যাট করতে নামে হোয়াইট মোহামেডান। শাওন এবং দীপ্ত উদ্বোধনী জুটিতে মাত্র ১২.৪ অভারে ১০৬ রান তোলেন। ঝড়ো সূচনাকে ধরে রেখে ইলেভেন ব্রাদার্স ধারাবাহিকভাবে রান তুলতে থাকে। অপেনার শাওন রান তোলার ঝড়ের প্রধান কারিগর। ৭-এ নামা আমিনুলের ক্যামিও ইলেভেন ব্রাদার্সকে রানের পাহাড়ে তুলে দেয়।

 

৩২.৪ অভারে সব উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে ইলেভেন ব্রাদার্স।

 

শাওন মাত্র ৬৪ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। ১২টি চার এবং ১টি ছক্কা ছিলো তার ইনিংসে। পঞ্চাশে পৌঁছুতে খেলেছেন মাত্র ৪০ বল! দীপ্ত ৩৬ বলে ৪৩, আমিনুল ২০ বলে ২৯, দেলোয়ার ১৫ বলে ১৭, মেহেদি ১০ বলে ১৩ রান করেন।

আরও পড়ুন  ইলেভেন স্টার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না ইসমাইল এসসি!

 

গালিব ৪৩ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। ফাহিম এবং সামাদ ২টি করে উইকেট পেয়েছেন। রিহাক, সাব্বির, সুমন ১টি করে উইকেট পান।

 

জালালাবাদের জহির এবং ফাহিম উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলেন, তবে খেলেন ৮.২ অভার। বড়ো রান তাড়া করতে নেমে শুরুতে দ্রুত রান তোলার চাহিদা মেটানো ব্যাটিং করতে পারেনি জালালাবাদ।

 

প্রিতমকে নিয়ে ৪র্থ উইকেটে ৪৭ রান যোগ করেন ইমন। তবে, প্রয়োজনীয় রান রেটের চেয়ে পিছিয়ে ছিলো জালালাবাদের ব্যাটাররা। ইমন এক প্রান্তে সাবলীল ব্যাট করে গেছেন। অন্য প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মত কাউকে পাননি।

 

নির্ধারিত ৩৫ অভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে ইনিংস সম্পন্ন করে জালালাবাদ।

 

ইমন ৫৮ রান করেছেন। ৭১ বলে খেলা এই ইনিংসে ছিলো ৭টি চার, ১টি ছক্কা। জহির ২০, প্রিতম ১৫, ফাহিম ১৩ রান করেন।

 

আরও পড়ুন  ব্যাটিং ব্যর্থতার সঙ্গে হাল্কা মেজাজই কাল হলো

অনির্বাণ মাত্র ২৩ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন। বাপ্পি ২১ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন। আমিনুল এবং নাহিয়ান ১টি করে উইকেট পেয়েছেন।

 

ম্যাচ সেরা হন হোয়াইট মোহামেডানের শাওন।

 

সর্বশেষ সংবাদ