সিলেট | |
প্রকাশিত: 12:10 AM, April 4, 2024
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র বুধবারের খেলায় ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ৩২ রানে হারিয়েছে জালালাবাদ ক্লাব।
বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (গ্রাউন্ড ২) খেলা শুরু হতে বিলম্ব হয়। দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য ৩০-অভারে নামিয়ে আনা হয়। টসে জয়লাভ করে জালালাবাদ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
৩.২ অভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট তুলে নেয় ইসমাইল এসসি। ৪র্থ উইকেটে মাহবুব এবং নাইম ২৮ রান তুলে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন। এই জুটি বিচ্ছিন্ন হবার পর মাত্র ৭ অভারে ৫৭ রান তোলে মাহবুব-পারভেজ জুটি।
১৬.৩ অভারে ৪ উইকেটে ১০০ রান তোলা জালালাবাদের ইনিংস ২৮.১ অভারেই শেষ হয়ে যায়! সব উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে জালালাবাদ।
মাহবুব ৪৬, পারভেজ ৩১, ইমন ১২ রান করেন।
ইমরান ৩১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। বাবর, পারভেজ, ফাহাদ ২টি করে উইকেট লাভ করেন। ১টি উইকেট তুলে নেন ফরহাদ।
জয় এবং সানির সুবাদে শুরুতেই সাফল্যের দেখা পায় জালালাবাদ। ফাহিম আর মাহবুবও উইকেট তুলে নিয়ে ইসমাইলকে খাদের কিনারে পৌঁছে দেন। ১২.৩ অভারে ৬২ রান তুলতেই ইসমাইল এসসি ৭ উইকেট হারায়!
এক প্রান্তে দাঁতে দাঁত চেপে ব্যাট করে যান ফাহাদ। কিন্তু অন্য প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মত কাউকে পাননি! ৮ম উইকেটে জিসানকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে ইসমাইলকে খাদের কিনারা থেকে তুলে আনেন ফাহাদ।
দলীয় ১০৮ রানে ফাহাদের বিদায়ের পর আর মাত্র ৩ রান যোগ করেই অলআউট হয় ইসমাইল এসসি। ২৫ অভারে সব উইকেট খুইয়ে ইসমাইল এসসি তোলে ১১১ রান!
ফাহাদ ৪৩ রান করেছেন। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের দেখা পাননি! ২য় সর্বোচ্চ স্কোর ছিলো ৬! অপেনার পারভেজ এবং ৯-এ নামা জিসান ছিলেন ২য় সর্বোচ্চ রান স্কোরার! অতিরিক্ত থেকে এসেছে ৪৬ রান।
সানি ৬ অভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। কম যাননি মাহবুবও, ৫ অভার বল করে পেয়েছেন ৩ মেডেন, ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট! জয় এবং ফাহিমও ২টি করে উইকেট পেয়েছেন। আল-আমিন ১টি উইকেট লাভ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জালালাবাদ ক্লাবের মাহবুব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি