বড়ো জয় দিয়ে সিরিজ শুরু করলো ইন্ডিয়া!

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

বড়ো জয় দিয়ে সিরিজ শুরু করলো ইন্ডিয়া!

 

মোহাম্মদ আফজল

 

সিলেটে বসতে যাচ্ছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৪ আসর। আইসিসি প্রতিনিধি দল একদফা পরিদর্শন করেছে দেশের অনিন্দ্য সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে নিজেদেরকে মানিয়ে নিতে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি২০ সিরিজ খেলছে ভারত নারী ক্রিকেট দল। রোববার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে হারমানপ্রীতের ভারত।

 

প্রথমে ব্যাট করে সফরকারী ভারত নারী দল তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ২০ ওভার শেষে ৭ উইকেটে তুলে ১৪৫ রান। রান তাড়ায় বাংলাদেশ ১০১ রানে আটকে দিয়ে ৪৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন রেনুকা সিং। বাংলাদেশের হয়ে লড়াই করেছেন কেবল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সুখকর হয়নি ভারতের, ফারিহা তৃষ্ণার দারুণ এক ডেলিভারিতে মাত্র ১৮ রানে ওপেনার স্মৃতি মান্দানাকে (৯) হারায় তারা। দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি গড়ার ভিত গড়ে দেন শেফালী ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া। দুজনেই খেলেন ত্রিশোর্ধ্ব রানের ইনিংস। সাথে অধিনায়ক অধিনায়ক হারমানপ্রীত কৌড় ৩০ রানের ইনিংস খেললে বড়সড় পুঁজির সম্ভাবনা জাগায় ভারত।

আরও পড়ুন  'রিচার্ড স্টোনিয়ে' মুগ্ধতায় বাংলাদেশ

 

তবে শেষদিকে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি ভারত। শেফালী ৩১ আর ইয়াস্তিকার সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসেই এই সংগ্রহ পায় ভারত। বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন রাবেয়া। এছাড়া মারুফা আক্তার নেন ২ উইকেট, অন্যদিকে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা ও ফাহিমা খাতুন।

 

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একপাশ আগলে রেখে স্রোতের প্রতিকূলে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লড়াই করেছেন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে জ্যোতি করেন ফিফটি, রান তাড়ায় যেখানে স্বাগতিকদের সংগ্রহ ১০১ সেখানে জ্যোতি ব্যাট থেকেই এসেছে ৫১ রান। ইনিংসের শেষ  ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫ চার এবং ১ ছক্কা হাঁকান বাংলাদেশ কাপ্তান।

 

রান তাড়ায় স্বাগতিকদের কোনঠাসা ফেলেন ভারতের বোলার রেনুকা সিং। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট শিকার করে স্বাগতিকদের একাই ম্যাচ থেকে ছিটকে দেন রেনুকা। এরপর তার সাথে যোগ দেন পুজা ভাস্তাকার, ভারতের এই বোলার ২৫ রানে নেন ২ উইকেট।

আরও পড়ুন  আয়ারল্যান্ডকে হারালো টাইগ্রেসরা

 

ভারতের ৪৪ রানের জয়ের কারিগর রেনুকা পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

 

সর্বশেষ সংবাদ