সিলেট | |
প্রকাশিত: 5:16 PM, November 5, 2026
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, হবিগঞ্জ♦ দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ ১০ দিন পর বন্ধ হওয়া চার চা বাগান শ্রমিকদেরকে মজুরি ও রেশন প্রদান করেছে।
জানাযায় , বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেউন্দি টি কোম্পানি অধীনস্থ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মিরথিংগা চা বাগান এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগান , দেউন্দি চা বাগান এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান সহ এই চারটি বাগানে নিয়মিত কর্মরত সাড়ে ৩ হাজার শ্রমিকের সাপ্তাহিক মজুরি ও রেশন দেওয়া হয়েছে।
দেউন্দি চা বাগান শ্রমিক নেতা সূত্রে জানা যায় , বাগানে অনেক শ্রমিক কর্মরত নয়। শুধু মাত্র চার চা বাগানে প্রায় ৪ হাজার ভেতর হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকে উর্ধতন কর্তৃপক্ষ আশা দিয়ে ছিল দেউন্দি টি কোম্পানি মঞ্জর হওয়া ঋণ দিবে কিন্তু এ আশায় বাগান মালিক ও কর্তৃপক্ষ হিমশিম খেয়ে বেকায়দায় পড়ে ১০ দিনে চা বাগানে কয়েক কোটি টাকার চা-পাতা ক্ষতি সাধন হয়েছে।
গত ২৬ অক্টোবর(সোমবার) বিকেলে চার বাগানে শ্রমিকরা সাপ্তাহিক মজুরি পাওয়ার কথা থাকলেও কোম্পানি কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের ভেতর সাপ্তাহিক মজুরি টাকা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। এর প্রতিবাদে চার চা বাগানে শ্রমিকরা কাজে যোগদান করে নি। এমনকি প্রতিটি বাগানের ব্যবস্থাপকের বাংলো ও স্টাফদের বাসায় কোন কাজ ও পাহারা দেয় নি।
একসময় দেশের অন্যতম পরিপাটি ও সুনামধন্য ছিল দেউন্দি টি কোম্পানি অধীনে চার চা বাগান । বাংলাদেশ কৃষি ব্যাংকে লোন এর মাধ্যমে চা বাগান চলে কিন্তু বাগানের চা-পাতা নিলাম হলে কৃষি ব্যাংকে টাকা জমা হয়ে থাকে । ব্যাংকের লোন টাকা দিয়ে দেশের সকল চা বাগান চলে । তবে বাংলাদেশ কৃষি ব্যাংক উর্ধতন কর্তৃপক্ষ গাফিলতি করে দেউন্দি টি কোম্পানিকে ঋণ না দেওয়ায় ২০২২ সাল থেকে নানা সমস্যায় ভুগছে কোম্পানি । তীব্র আর্থিক সংকটে পড়ে বাগান ব্যবস্থাপক চাপের পড়ে হিমশিম খেতে হচ্ছে ।
এর পূর্বে চার বাগানে এ সমস্যা ছিল না । চা-পাতা মূল্য বাড়েনি কিন্তু শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চা বাগান আয়ের দিকে অনেক কমে গেছে । সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ খানের মালিকানাধীন অধীনে ব্যবস্থাপক নিয়োগ করে বাগান পরিচালনা করে থাকে । শ্রমিকরা সময়মত মজুরি টাকা না পেলেই বাগান বন্ধ করে কর্মবিরতি ও আন্দোলনে জড়িয়ে পড়ে। এরমধ্যে কোম্পানি ১৫ – ১৬ টি ট্রান্সফরমার চুরি হয়, লাল চান্দ চা বাগানে সার্কিট থেকে বিদ্যুৎ আগুন লেগে চা কারখানা পুড়ে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এর মধ্যে কারখানা মেরামত করতে প্রচুর টাকা খরচ হয়েছে । নোয়াপাড়া চা বাগানে জালালাবাদ গ্যাস বিল না দেওয়ায় কয়েক বছর চা কারখানা বন্ধ ছিল । পাওনা টাকা পরিশোধ করার পর গ্যাস সংযোগ দেওয়ার পর বাগান চালু হয়। কারখানা বন্ধ থাকায় কাঁচা চা পাতা অন্যত্র কম টাকায় বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হয় ।
শ্রমিকরা অভিযোগ ১০ দিন ধরে চার চা বাগানে কর্মবিরতি ও আন্দোলন চলছিল। এতে তাদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। বকেয়া মজুরি, রেশন ও অন্যান্য পাওনা পরিশোধ না করায় পরিবার গুলো খাদ্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চারটি চা বাগান চালু করা এবং বকেয়া মজুরি ও রেশন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে ১ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হলে জেলা প্রশাসক এবিষয়ে বাগান কর্তৃপক্ষ সাথে আলোচনা করে মজুরি দেওয়ার চেষ্টা করা হবে।
এসব পরিস্থিতি শুনে ব্যক্তিগত উদ্যোগে নোয়াপাড়া , লাল চান্দ , দেউন্দি ও মিরথিংগা চা বাগানে শ্রমিকদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ – ০৪ আসনের সংসদ সদস্য ও শিল্পপতি দান বীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল এর ছেলে সায়হাম নিট কম্পোজিট ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ শাফক্বাত আহমেদ ।
গত ৩ নভেম্বর প্রতিটি চা শ্রমিক পরিবার কে ৫ কেজি করে চাল দেওয়া হয়েছে প্রায় ১৭ টন চাল। দেউন্দি চা বাগানের চুরির দায়ে চাকুরীচ্যুত সাবেক শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাশের মাধ্যমে ৫ কেজি চাউলের মধ্যে ৪ কেজি করে চাল বিতরণ করা হয় অভিযোগ করেন অনেক শ্রমিকরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি