সিলেট পুরাতন কারাগারের জায়গায় গড়ে তোলা হোক হাসপাতাল অথবা শিক্ষা প্রতিষ্টান

প্রকাশিত: 5:11 PM, November 15, 2026

সিলেট পুরাতন কারাগারের জায়গায় গড়ে তোলা হোক হাসপাতাল অথবা শিক্ষা প্রতিষ্টান

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার। এখানেই পুরাতন কারাগার। ইতোমধৌ কারাগার স্থানন্তর করা হয়েছে। বিদ্যমান জায়গাটুকু হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রশ্ন উঠছে, পুরাতন কারাগারের জায়গায় কি গড়ে উঠবে? কি গড়ে তোলা প্রয়োজন?
আধুনিক শপিং মল, বিনোদন পার্ক, যাদুঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্টান ইত্যাদি নানান প্রস্তাব আকাংখা পোষণ করছেন নগরবাসী।

আমরা মনে করি, সাশ্রয়ী খরচে উন্নত সেবার নিশ্চয়তা সম্বলিত আধুনিক হাসপাতাল গড়ে তোলা হোক এইস্থানে। আমাদের দ্বিতীয় প্রস্তাবনা, সাশ্রয়ী খরচে মধ্যবিত্ত শ্রেণীর সন্তানের উপযোগী একটি মাধ্যমিক স্কুল গড়ে তোলা হোক এই মূর‌্যবান জায়গায়।
নগরীতে শিক্ষাবাণিজ্য ও শিক্ষাবাণিজ্যে আধিপত্য বিস্তারকারী একটি মহল দাপুটে ব্যবসা করছে মানুষের এই দুটি মৌলিক অধিকার নিয়ে। এই মহল চায়না সরকারী উদ্যোগে এখানে হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠুক। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের মাথায় রাখতে হবে।

দুই শতাধিক বছর ধরে যে প্রাচীর সিলেট নগরীর হৃদয়ে দাঁড়িয়ে ছিল, তা এবার ভাঙছে। ১৭৮৯ সালে প্রায় ২৪ একর জুড়ে গড়ে ওঠা পুরোনো কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ২০১৯ সালে বাদাঘাটে সরানো হয়েছে। এখন প্রশ্ন একটাই: নগরের মাঝখানের এই বিরল জমিতে কী গড়ে উঠবে?

সম্প্রতি বাণিজ্য,শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, পুরাতন কারাগারের জায়গায় বিনোদন পার্ক গড়ে তোলা হবে। নগরবাসীর বিনোদনের প্রয়োজন আছে। কিন্তু নগরীর কেন্দ্রস্থলে বিনোদন পার্ক গড়ে তোলার যৌক্তিকতা কতটুকু?

আরও পড়ুন  সামাজিক যোগাযোগ মাধ্যমে পান্ডিত্য

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমিটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।

বিনোদন ও স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু যে নগরের মানুষ চিকিৎসার জন্য কোন ক‚ল কিনারা পায়না। ওসমানী ও শামসুদ্দিন হাসপাতাল চাহিদার সাথে কুলিয়ে উঠতে পারছেনা। বেসরকারী ক্লিনিকগুলো মানুষের গলার ফাঁস। না আছে সেবা, না আছে আচার ব্যবহার। পকেট হাতিয়ে নেয়ার অশুভ কৌশলে চলছে সিলেটের চিকিৎসা ব্যবসা।

নগরীর মধ্যবিত্ত শ্রেণী আজ সবচেয়ে অসহায়। ধনীর জন্য বিদেশের হাসপাতাল খোলা, গরিবের জন্য আছে সরকারি সহায়তা। কিন্তু মাঝখানের মানুষটি দুই দিক থেকেই বঞ্চিত। একবার গুরুতর অসুস্থতা মানে সারা জীবনের সঞ্চয় শেষ, জমি বিক্রি, ঋণের বোঝা।

 

আরেকটি মৌলিক অধিকার শিক্ষা। এই অধিকারের প্রশ্নেও ,মধ্যবিত্ত শ্রেণী রীতিমত অসহায়। সন্তানের শিক্ষাও যেন বিলাসিতা হয়ে উঠছে। যে নগরের মধ্যবিত্ত বাবা-মা সন্তানের ভালো স্কুলের আসনের জন্য দিশেহারা, সেখানে এত বড় জমি শুধু বিনোদনে ব্যয় হবে কেন?

আরও পড়ুন  দিল্লিতে লিঙ্গ পরিবর্তনের হিড়িক

তাই সিলেটবাসীর দাবি স্পষ্ট ও ন্যায্য:
এখানে গড়ে উঠুক সাশ্রয়ী আধুনিক হাসপাতাল। নগরের কেন্দ্রে হওয়ায় শহর ও আশপাশের জেলার রোগীরা সহজে পৌঁছাতে পারবেন। উল্লেখ্য, করোনাকালে সিটি মেয়র নিজেই এই জায়গায় হাসপাতাল করার প্রস্তাব পাঠিয়েছিলেন।

অথবা গড়ে উঠুক নগর বিদ্যানিকেতন, যেখানে মধ্যবিত্তের সন্তানের শিক্ষার অধিকার নিশ্চিত হবে মেধা ও সামর্থ্যের ভিত্তিতে।
সরকারি জমি জনগণের আমানত। একবার অন্য স্থাপনায় রূপ নিলে এই ২৪ একর আর ফিরে আসবে না। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে জানতে চাইবে, সুযোগ থাকতেও আমরা কেন জীবন ও শিক্ষার পক্ষে দাঁড়াইনি।

আমরা চাই, চ‚ড়ান্ত সিদ্ধান্তের আগে নগরবাসী, চিকিৎসক, শিক্ষাবিদ, সাংবাদিক ও পরিবেশকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা হোক। প্রয়োজনে জমির একাংশে হাসপাতাল বা বিদ্যালয়, বাকি অংশে উন্মুক্ত সবুজ স্থান রেখে সমন্বয় করা যেতে পারে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ