গোপালগঞ্জে বিএনপির আরেক এমপির হাসপাতালে আগুন ভাংচুর

প্রকাশিত: 1:45 AM, November 19, 2026

গোপালগঞ্জে বিএনপির আরেক এমপির হাসপাতালে আগুন ভাংচুর

সংবাদদাতা,  গোপালগঞ্জ ♦ গোপালগঞ্জে এমপি এসএম জিলানীর বাড়িতে মঙ্গলবার আগুন দেওয়ার পর বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে  নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যার জেলা শহরের থানাপাড়া এলাকার ওই হাসপাতালে হামলার সময় সেখানে কয়েক ডজন রোগীরা ছিলেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আকস্মিক হামলায় তাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।

এসময় নবজাতক কোলে এক নারীকে হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

অন্যদিকে, হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের কাউকে কাউকে বাইরে আহাজারি করতে দেখা যায়।

হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। পরে আশপাশের মানুষ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ