সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেফতার

প্রকাশিত: 2:49 AM, November 19, 2026

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক ♦কিছুক্ষণ আগে নুরুল ইসলাম নাহিদ কে গ্রেফতার করা হয়েছে।  নুরুল ইসলাম নাহিদ সিলেট ৬  আসনের সাবেক এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর প্রভাতবেলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়

আরও পড়ুন  করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষাধিক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ