সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। তাঁর গ্রামের বাড়ী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম গ্রামে।
বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের বিয়ানীবাজার জলঢুপ এলাকায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মাওলানা আইয়ুব আলী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। মরদেহের পাশে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল (সিলেট-ল ১১-৪৮৭০) পড়ে থাকতে দেখা যায়।
পুলিশের ধারণা, অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাওলানা আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি প্রাণ হারান। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে এবং দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের খোঁজ করছে।
মাওলানা আইয়ুব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক শোক বার্তায় তিনি বলেন,মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল দান করুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি