অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল

প্রকাশিত: 4:35 PM, November 27, 2023

অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের মিছিল
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ৭ম ধাপে টানা ৪৮ ঘন্টা অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী বাকশালী সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগ এবার নিজদলের ঢামি প্রার্থী দিয়ে নির্বাচনী বৈতরনী পার হতে চায়। কিন্তু জনগণ তাদের সেই প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দিবেনা। দেশে ২০১৪ সালের বিনাভোট ও ১৮ সালের মধ্যরাতের ভোটের স্বপ্ন আর পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। অন্যথায় যতই হামলা-মামলা, জুলুম-নিপীড়ন ও ষড়যন্ত্র হোকনা কেন বাকশালী সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন জাতি মেনে নিবেনা।

 

সোমবার দুপুরে জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। দুপুরে নগরীর সিলেট-সুনামগঞ্জ রোডের টুকেরবাজার এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার ও জালালাবাদ থানা আমীর মাওলানা আলাউদ্দিন প্রমূখ।

আরও পড়ুন  বউখেঁকো সেবুল মিয়া!

 

নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৭ম ধাপের টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

 

তারা বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। অবিলম্বে নিরপক্ষে কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। একই সাথে প্রহসনের তফসিল বাতিল এবং চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ