রায়হান হত্যা: অবশেষে এসআই আকবর গ্রেপ্তার

প্রকাশিত: 2:35 PM, November 9, 2020

রায়হান হত্যা:  অবশেষে এসআই আকবর গ্রেপ্তার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদ নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে ।

এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিম।।

এর আগে গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়।

রায়হান সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বিডিআরের হাবিলদার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে চাকরি করতেন।

এ ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশি হেফাজতে মৃত্যু আইনে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ