আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

প্রকাশিত: 12:13 PM, September 30, 2020

আইসিইউতে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী জ্যেষ্ঠ সদস্য, সাবেক চীফ হুইপ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি গুরুতর অসুস্থ।

মঙ্গলবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) রাখা হয়েছে। সাংসদ হাসানাতের ব্যক্তিগত সহকারী মো: খায়রুল কবির সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

হাসানাত পরিবারের ঘনিষ্ঠ একটি সুত্র জানিয়েছে, বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা শারীরিক জটিলতায় ভুগছেন। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কলাবাগানন্থ বাসভবন থেকে পার্শ্ববর্তী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার সকালে এমপি হাসানাতের অবস্থা স্থিতিতিশীল রয়েছে।

প্রসঙ্গত, আবুল হাসানাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পিতা। তিনি গোটা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ