সিলেট | |
প্রকাশিত: 4:17 AM, December 15, 2016
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেছেন, দেশের স্বাধীনতা এবং মাতৃভূমির জন্য এদেশের মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঢেলে দিয়ে ইতিহাসে যে বিরল গল্প সৃষ্টি করেছেন তা পৃথিবীতে এখনো উজ্জ্বল। তিনি বলেন, আমাদের আগামীর প্রজন্মরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যেমন করে দেশকে এগিয়ে নিতে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ থেকে শুরু করে সকল ধর্মের সকল বর্ণের মানুষ ঝাপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। তিনি গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আজিজুল হক মানিক ও আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, সিনিয়র রিপোর্টার জেড এম শামসুল, প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল আহাদ, নির্বাহী সদস্য কাউসার চৌধুরী ও মো. কামরুল ইসলাম, ইউএনবির সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মো. মুহিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক এর রিপোর্টার মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, একাত্তর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবার মাহমুদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক মো. আব্দুল মুকিত অপি, ডেইলী স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, সময় টিভির চিত্র সাংবাদিক নৌসাদ আহমেদ চৌধুরী প্রমুখ। সভার শুরতে কুরআন তেলাওয়াত করেন দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি