সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
আগামীকাল রবিবার (৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের পদক্ষেপ জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রম হবে। এবার সংবাদ সম্মেলন শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো প্রতিষ্ঠানের রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি থাকবেন না।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি