সিলেট | |
প্রকাশিত: 5:20 PM, January 29, 2020
প্রভাতবেলা ডেস্ক:: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী পথসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারার ঘটনাও ঘটে।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশান শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে। এ সময় আতিকের সঙ্গে ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাসির।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্কে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন আতিকুল ইসলাম। এ সময় সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহেদুল ইসলাম দুলালের সমর্থকরা উপস্থিত হন এবং নৌকার স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে নাসির এবং দুলালের সমর্থকরা একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন এবং হাতাহাতি শুরু করে দেন। এর কিছুক্ষণ পরই সেখান থেকে মিছিল নিয়ে আতিক এবং তার সমর্থকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি নিজে এখানে উপস্থিত আছি। কোন ঝামেলা হয় নাই। সব ভুয়া তথ্য। এমন কিছুই ঘটে নাই।’
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি