সিলেট | |
প্রকাশিত: 1:21 PM, February 4, 2021
প্রভাতবেলা ডেস্ক:
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ ইকরামুল হক বলেছেন, চলমান করোনা মহামারীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। করোনা মহামারীর মধ্যে দেশব্যাপী প্রচন্ড শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে মানবতার আহবানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অসহায় মানুষ একটু উষ্ণতা পেতে পারে। এতে সমাজে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো সুদৃঢ় হবে।
তিনি গতকাল আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে নগরীর কানিশাইল এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবী মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে, তরুণ সমাজকর্মী মোঃ আব্দুল হাকিম ও মোঃ ওলীউর রহমানের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল মুনিম ফরিদ, মেহেদি হাসান, খাইরুল আলম সবুজ, জুবায়ের আহমদ, সাইফুল আলম সাকিব ও এনাম প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি