আবারো বড়লেখায় আসছেন আজহারী

প্রকাশিত: 10:03 PM, January 16, 2020

আবারো বড়লেখায় আসছেন আজহারী

সংবাদদাতা,বড়লেখা: জৈন্তাপুর – কানাইঘাটে আজহারীর আগমন ঠেকিয়ে যখন উল্লাসে মত্ত একদল কওমীপন্থী। ঠিক এসময় আবারো বড়লেখাবাসি স্বাগত জানাচ্ছে মিজানুর রহমান আজহারীকে। আজহারী আবারো আসছেন  বড়লেখায়।

উপজেলার জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপি  তাফসির  মাহফিলে আসছেন মিজানুর রহমান আজহারী। আগামী ১০ ফেব্রুয়ারী শুরু হচ্ছে এই তাফসির মাহফিল। এ তাফসির মাহফিলে আসছেন  মাওলানা কামাল উদ্দিন জাফরী ,  মাওলানা তারেক মনোয়ার ও  ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলকে সফল করতে  ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত কলাজুরা ফুটবল মাঠে ঐতিহাসিক এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে পৃথক প্যান্ডেল।

জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার (দক্ষিণভাগ) সভাপতি শিবলু আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, ১০ ফেব্র“য়ারী রোজ সোমবার প্রথম দিন রাত ৮টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন  মাওলানা  কামাল উদ্দিন জাফরী , এ দিন বাদ মাগরিব প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা শেখ আবুল কালাম আজাদ , তাফসির মাহফিলের দ্বিতীয় দিন ১১ ফেবরুয়ারী মঙ্গলবার  প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা তারেক মনোয়ার । এদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী , ১২ ফেব্র“য়ারী  বুধবার তৃতীয় ও শেষ দিনের মাহফিলে রাত ৯ টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন  মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

আরও পড়ুন  ডুপিটিলা গ্যাসকূপ খনন কাজে স্থাবর সম্পত্তি অধিগ্রহণের আবেদন

শেষ দিনে রাত ৮টা থেকে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. মাহমুদুল হাসান । এ দিন বাদ মাগরিব বিশেষ অতিথি হিসেবে  তাফসির পেশ করবেন হযরত মাওলানা মীর্জা ইয়াসিন আরাফাত ।

সর্বশেষ সংবাদ