সিলেট ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০
সংবাদদাতা,বড়লেখা: জৈন্তাপুর – কানাইঘাটে আজহারীর আগমন ঠেকিয়ে যখন উল্লাসে মত্ত একদল কওমীপন্থী। ঠিক এসময় আবারো বড়লেখাবাসি স্বাগত জানাচ্ছে মিজানুর রহমান আজহারীকে। আজহারী আবারো আসছেন বড়লেখায়।
উপজেলার জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপি তাফসির মাহফিলে আসছেন মিজানুর রহমান আজহারী। আগামী ১০ ফেব্রুয়ারী শুরু হচ্ছে এই তাফসির মাহফিল। এ তাফসির মাহফিলে আসছেন মাওলানা কামাল উদ্দিন জাফরী , মাওলানা তারেক মনোয়ার ও ড. মিজানুর রহমান আজহারী।
মাহফিলকে সফল করতে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
প্রতিদিন বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত কলাজুরা ফুটবল মাঠে ঐতিহাসিক এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্যও ব্যবস্থা করা হচ্ছে পৃথক প্যান্ডেল।
জুভেনাইল সোসাইটি বৃহত্তর কলাজুরার (দক্ষিণভাগ) সভাপতি শিবলু আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান, ১০ ফেব্র“য়ারী রোজ সোমবার প্রথম দিন রাত ৮টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা কামাল উদ্দিন জাফরী , এ দিন বাদ মাগরিব প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা শেখ আবুল কালাম আজাদ , তাফসির মাহফিলের দ্বিতীয় দিন ১১ ফেবরুয়ারী মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা তারেক মনোয়ার । এদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে তাফসির পেশ করবেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী , ১২ ফেব্র“য়ারী বুধবার তৃতীয় ও শেষ দিনের মাহফিলে রাত ৯ টা ৩০ মিনিট থেকে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
শেষ দিনে রাত ৮টা থেকে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মো. মাহমুদুল হাসান । এ দিন বাদ মাগরিব বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা মীর্জা ইয়াসিন আরাফাত ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি