সিলেট | |
প্রকাশিত: 1:35 PM, November 7, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন শুক্রবার রাতে সাত মিনিটের দেওয়া ভাষণের একেবারে শেষে বলেছেন, ‘ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং ঈশ্বর আমাদের সেনাদের মঙ্গল করুন’। তার এই কথায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এমনকি আরও এগিয়ে গিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছেন তার অগ্রাধিকারের কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বাইডেন বলেছেন, ৭৪ মিলিয়ন মানুষ তাকে ও রানিং মেট কমলা হ্যারিসকে ভোট দিয়ে করোনা ভাইরাস, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ মোকাবিলার ম্যান্ডেট দিয়েছেন। আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভক্তি পেছনে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।
একই সঙ্গে তিনি মার্কিনীদের ধৈর্য্য ধারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই দেশে ২৪৪ বছর ধরে যা প্রমাণ করেছি আবারও তা আমরা প্রমাণ করব- গণতন্ত্র কাজ করে। আপনাদের ভোট গণনা হবে। তারা যতই তা বন্ধের চেষ্টা করুক আমি তা পরোয়া করি না। আমি তা হতে দেব না।
ভোট গণনা অব্যাহত থাকায় ভোটারদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের শান্ত থাকা প্রয়োজন এবং প্রক্রিয়া মতো কাজ করতে দিন।
ঐক্যের কথা তুলে ধরে বাইডেন বলেন, আমাদের অনেক গুরুতর সমস্যা রয়েছে। দলীয় লড়াইয়ে নষ্ট করার মতো সময় আমাদের নেই। একবিংশ শতাব্দী আমাদের না হওয়ার কোনও কারণ নেই। আমাদের শুধু মনে রাখতে হবে আমরা কারা।
নির্বাচনে জয়ী হওয়ার দাবি না করলেও বাইডেন আশা করেন, হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে তিনি তিন শতাধিক ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন। তিনি বলেন, এই নির্বাচন আমরা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হবো। আমরা এই ভোটে জিততে যাচ্ছি। আমরা ৭৪ মিলিয়ন ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বেশি সংখ্যক ভোট আর কোনও প্রার্থী পাননি।
বাইডেন বলেন, কঠিন নির্বাচনের পর উৎকণ্ঠা চরমে। তবে আমাদের ক্ষোভ পেছনে ফেলতে হবে। আমরা হয়ত প্রতিদ্বন্দ্বী কিন্তু শত্রু নই। আমি সব আমেরিকানদের জন্য শাসন পরিচালনা করব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি