আরিফ এগিয়ে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে

প্রকাশিত: 6:38 PM, July 30, 2018

প্রভাতবেলা প্রতিবেদিকঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এ দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দীন আহম্মদ (কামরান) চেয়ে ৭৪২ ভোটে এগিয়ে আছেন।

 

সোমবার (৩০ জুলাই) বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যে এ ফলাফল ঘোষণা করা হয়। বিষয়টি দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিশ্চিত করেছেন।

 

এদিকে নানা অনিয়ম, ভোট কেন্দ্র দখল এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বেড় করে দেবার অভিযোগ করেছেন সিসিক নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ও নাগরিক ফোরামের মেয়র প্রার্থী এডভোকেট জুবায়ের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ