সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১
ইসলামী ছাত্রআন্দোলনের সাবেক নেতৃবৃন্দের ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুঘন্টাব্যাপী এই পূণর্মিলনী অনুষ্ঠান স্থায়ী হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালোয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাড়ে চারশতাধিক সাবেক নেতা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন।♦ প্রভাতবেলা প্রতিবেদক♦
সিলেট মহানগর জামায়াত এ অনুষ্ঠানে আয়োজন করে। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আলহাজ ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগর(উত্তর) এর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রিয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট অঞ্চল পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

ভার্চুয়াল ঈদ পূণর্মিলনীতে বক্তব্য রাখছেন অধ্যাপক ফজলুর রহমান
প্রাক্তন নেতৃবৃন্দের মধ্যে সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি ডা. সায়েফ আহমদ (কানাডা থেকে), ডা. এহতেশামুল হক শাহীন ( মালোয়েশিয়া থেকে), ডা. রেদোয়ানুর রহমান (যুক্তরাজ্য থেকে), বীর মুক্তিযোদ্ধা ও সিলেট জেলা(দক্ষিণ) এর সাবেক নায়েবে আমীর মতিউর রহমান (যুক্তরাষ্ট্র থেকে), ইসলামী ছাত্রশিবিরের হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ( যুক্তরাজ্য থেকে) এবং আব্দুল মুনিম জাহেদী ক্যারল( যুক্তরাজ্য থেকে) আলোচনায় অংশ নেন।

ভার্চুয়াল ঈদ পূণর্মিলনীতে বক্তব্য রাখছেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
এছাড়া ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান, মজলুম ফিলিস্তিনবাসীর সাহায্যে সাধ্যমত এগিয়ে আসার আহবান জানান। জামায়াতের নেয়া উদ্যোগে হাত খোলে সাহায্যের আহবান জানান জামায়াত আমীর। তিনি প্রাক্তন নেতৃবৃন্দে উদ্যেশে বলেন, সবকিছু করে ফেলছেন কি না সেটা মহান মা’বুদ জিজ্ঞাসা করবেন না, তবে সাধ্যমত চেষ্টা করছেন কি না তার জবাব প্রত্যেকে দিতে হবে।

ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী সঞ্চালনা করছেন শাহজাহান আলী
বিশ্বের যেখানে যে অবস্থায় থাকুন না কেন জামায়াতের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার আহবান জানিয়ে জামায়াত প্রধান বলেন, আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে মাবুদের দরবারে। যাবার আগে সামান সংগ্রহ করতে। আল্লাহ ভীতি অর্জনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে।
তিনি ভার্চুয়াল ঈদ পূণর্মিলনী আয়োজক ও অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি