ইসির সক্রিয় থাকা উচিত ছিল : তাবিথ

প্রকাশিত: 1:59 PM, January 22, 2020

ইসির সক্রিয় থাকা উচিত ছিল : তাবিথ

প্রভাতবেলা প্রতিবেদক:

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) আমার প্রচারণায় হামলা হয়েছে। এতে আমিসহ অনেকেই আহত হয়েছি। কমিশনের উচিত ছিল পূর্ব থেকেই সক্রিয় হওয়া।

 

 

বুধবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে পথ সভায় তিনি এসব কথা বলেন।

 

 

তাবিথ বলেন, আমরা নির্বাচন কমিশনকে এ বিষয় জানিয়েছি। তারা তদন্ত কমিটি গঠন করেছেন। ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা অপেক্ষা করছি। নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হয়ে কাজ করছে এবং কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়।

 

 

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে ইসিতে অভিযোগ দাখিল করেছি। হামলার সময় ওই এলাকার কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন। আমাকে টার্গেট করে সম্পূর্ণ হামলাটি করা হয়েছিল। শুধু মাথায় এবং মুখে আমি আঘাত পাই। এখন তারা আবারও পুলিশ প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে।

আরও পড়ুন  আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ

 

 

তিনি আরও বলেন, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আমরা চেষ্টা করেছিলাম থানায় একটি মামলা করতে। কিন্তু সেই মামলা গ্রহণ করা হয়নি। দারুসসালাম থানার ওসি মামলা নেননি। এখন আমরা ইসির তদন্তের অপেক্ষায় আছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্তে কী পান— সেটা দেখার পর আমরা মন্তব্য করব।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ