সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর উপশহরে এক প্রবাসীর বাসা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সময় সন্ত্রাসীরা বাসার ভাড়াটে নারী ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় লুটপাট করেছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপশহর ই ব্লকের ৪নং রোডের ১২১ নম্বার বাসার নিচতলার একটি ফ্ল্যাট দখল নিয়ে এ ঘটনা ঘটে।
ওই বাসার ভাড়াটে যুক্তরাজ্য প্রবাসী শরীফ উদ্দিনের স্ত্রী ফাতেমা উদ্দীন জানান- এক ছেলে ও এক মেয়ে তিনি ওই বাসায় থাকেন। বাসাটি যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সৈয়দ মহি উদ্দিনের কাছ থেকে তিনি ভাড়া নেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বয়স্ক এক নারী ও পুরুষ এসে তাকে দরজা খুলতে বলেন। তখন বাসার প্রহরী মিসবাহ তাকে ফোনে জানায় বয়স্ক ওই লোকদের সাথে একদল সন্ত্রাসী রয়েছে। তখন ভয়ে তিনি দরজা খোলা থেকে বিরত থাকেন।
এক পর্যায়ে সন্ত্রাসী যুবকরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ৬ বছরের ছেলে ও ২ বছরের মেয়ের দিকে পিস্তল তাক করে আলমারির চাবি দিতে বলে। পরে তারা আলমারি থেকে নগদ ২ লাখ টাকা, ৩ হাজার পাউন্ড, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন সেট নিয়ে যায় বলে অভিযোগ করেন ফাতেমা বেগম।
লুটপাট শেষে সন্ত্রাসী যুবকরা পালিয়ে যাওয়ার পর বয়স্ক ওই নারী ও পুরুষ নিজেদেরকে বাসার মালিক দাবি করে তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তিনি তাতে অপরাগত প্রকাশ করে শাহপরাণ থানা পুলিশকে খবর দেন।
ফাতেমা বেগমের ভাই মাহমুদ হাসান প্রভাতবেলা’কে জানান, ঘটনার পর বিকেল ৫টার দিকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা অকুস্থলে আসেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঐ বয়স্ক মহিলা ও পুরুষকে নিয়ে যান।
ফাতেমা আরও জানান- ঈদের রাত সাড়ে ১০টায় শ্রমিকলীগ নেতা শামীম ইকবাল ১০-১৫ জন সহযোগী নিয়ে এসে তাদেরকে বাসা ছেড়ে যেতে হুমকি-ধমকি দিয়ে যান।
তবে হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে শামীম ইকবাল বলেন- ঈদের রাতে তিনি ওই ভবনের ৩য় তলায় যুবলীগ নেতা জাকিরের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। তিনি ফাতেমাকে কোন ধরণের হুমকি দেননি।
মঙ্গলবার বাসার মালিকানা নিয়ে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এসময় তিনি শহরের বাইরে ছিলেন।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী বলেন- বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার দখল নিয়ে এ ঘটনা ঘটেছে।
এদিকে লন্ডন থেকে শরীফ উদ্দিন জানান, এ ঘটনার মুল হোতা সৈয়দ মুহিউদ্দিন (লুকুছ)। নেপথ্যে থেকে সে সব কলকাটি নাড়াচ্ছে। শরীফউদ্দিন প্রভাতবেলা’কে বলেন, লুকুছের নিকট থেকে তিনি বাসাটি কিনেছেন। কিন্তু সে সুষ্টভাবে বাড়ীর দখল ও কাগজপত্র সমঝে না দিয়ে উল্টো দখলের অপচেষ্টা করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি