উৎমা পাথর কোয়ারিতে ফের শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: 8:55 PM, March 6, 2017

সংবাদদাতা, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উৎমা সীমান্তের মাঝেরগাঁওয়ে হাশেম মিয়ার গর্ত থেকে পাথর উত্তোলনের সময় পাড় ধসে পাথরচাপায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক মিয়া উপজেলার উত্তর রনিখাইয়ের চটকনা বাজারের আজিজুল মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ