সিলেট | |
প্রকাশিত: 2:21 PM, November 6, 2023
রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুর ১টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। রোববার তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে সে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি