এক দিনে করোনা শনাক্ত ২৪২৩, মৃত্যু ৩৫

প্রকাশিত: 3:04 PM, June 4, 2020

এক দিনে করোনা শনাক্ত ২৪২৩, মৃত্যু ৩৫

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।

 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৪২৩ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৮১ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ১৬১ জন।

আরও পড়ুন  শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩১ লাখ ৮১ হাজার ১৮০ জন।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ