এবার ভারতকে পানি দেওয়া বন্ধ করল ভুটান

প্রকাশিত: 4:42 PM, June 25, 2020

এবার ভারতকে পানি দেওয়া বন্ধ করল ভুটান

 

বিশ্বভূবন ডেস্ক:

 

ভারত এক লাদাখ পরিস্থিতি নিয়েই চরম অস্বস্তিতে। তার সাথে কাশ্মীর সংকট আর নতুন যুক্ত নেপাল সীমান্ত সমস্যা। এবার ভারতের এই বিরুদ্ধ শক্তিতে যোগ দিল ভুটান। আসামের বাকসা চ্যানেল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে নেপাল।

 

কারণ উল্লেখ না করেই হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। আর এতে সমস্যায় পড়েছে পুরো বাকসা জেলার অন্তত ২৬ টি গ্রামের কৃষকরা। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে এই কৃষকরা। সাধারণ নাগরিকরাও এতে যোগ দেয়। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে ভুটান সরকারের কাছে আলোচনা করে বিক্ষোভকারীরা দ্রুত এই সংকটের সমাধান চায়।

 

কৃত্রিমভাবে তৈরি এই সেচ চ্যানেলটির নাম ডং। ১৯৫৩ সাল থেকে এই চ্যানেলটি দিয়ে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসা পানির মাধ্যমে চাষাবাদের কাজ করেন তারা। ফলে হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন  বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ছাড়াল

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ