সিলেট | |
প্রকাশিত: 3:04 PM, October 3, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনিকে আদালতে তোলা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাদেরকে সিএমএম-১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে তোলা হয়।
এখানে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে যদি জবানবন্দি দিতে রাজি না হয় সেক্ষেত্রে আবারও রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।
এর আগে একই গণধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। অভিযুক্ত এসব কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।
এদিকে তরুণীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনকে আসামি করে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত ওই তরুণীর স্বামী মাইদুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এরপর পুলিশ-র্যাব-৯ সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করে। এরপর সবাইকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে রিমান্ড শেষে আলোচিত এ মামলার প্রধান আসামি সাইফুর, অর্জুন ও রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তির পর তাদের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি