এসআইইউ’তে স্প্রীং-২০১৭ এর শিক্ষার্থীদের ওরিন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৭

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিষ্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১০২ নং কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ওরিন্টেশন প্রোগ্রামে বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ। ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে প্রথমেই স্বাগত ব্যক্তব রাখেন সিনিয়র প্রভাষক কামরুননাহার কবিতা। বিভাগীয় বিভিন্ন তথ্য সংবলিত স্লাইড’সো প্রেজেন্টেশন করেন বিভাগের সিনিয়র প্রভাষক সায়মা সাদিয়া শাওন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে নতুন শিক্ষার্থীরা জ্ঞান গরিমায় নিজের সর্বচ্চ উৎকর্ষ সাধনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হবে। যুগোপযোগি ব্যবসায় প্রশাসন বিভাগকে পছন্দের বিষয় হিসেবে নেওয়ায় তিনি শিক্ষার্থীদের ভূয়সী প্রংশসা করেন।
তারপর ধারাবাহিক ভাবে ১১৬ নং কক্ষে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রধান মাহবুব ইবনে সিরাজ এর সভাপতিত্বে ইংরেজী বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে, ১০৫নং কক্ষে আইন বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে আইন বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে, ২০৯-নং কক্ষে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক এর সভাপতিত্বে ইসিই বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে এবং ২১৫নং কক্ষে সিএসই বিভাগের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ এর সভাপতিত্বে সিএসই বিভাগের ওরিন্টেশন প্রোগ্রামে উপাচার্য প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। আইন বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্ত্তী, রেজিষ্ট্রার নসরত আফজা চৌধুরী এবং ইংরেজী বিভাগের প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ