সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
তানজীল শাহরিয়ার
মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র শেষ রাউন্ডের ১ম ম্যাচে ওয়ান্ডারার্সকে ৫৬ রানে হারিয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব।
ছুটির দিন সকালে টস জিতে ইয়ুথ সেন্টারকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ওয়ান্ডারার্স।
আজুয়াদের ঝড়ো ব্যাটিং উড়ন্ত সূচনা এনে দেয় ইয়ুথ সেন্টারকে। মাত্র ৩ অভারেই ২০ রান তুলে ফেলে তারা। তবে ৪র্থ অভারের ১ম বলেই অভিষেক রায়হানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান। এরপর বল হাতে ইয়ুথ সেন্টারের ব্যাটিং লাইন আপের ওপর দিয়ে ‘সুনামি’ বইয়ে দেন অভিষেক।
একে একে সানি, আজুয়াদ, রায়হান খান, ফাহাদের উইকেট শিকার করে অভিষেক খাদের কিনারে পৌঁছে দেন ইয়ুথ সেন্টারকে। দারুণ সূচনার পরেও তাই ১২শ অভারেই ৫ উইকেট খুইয়ে বসে ইয়ুথ সেন্টার। স্কোর বোর্ডে তখন মাত্র ৩৭ রান।
৬ষ্ঠ উইকেটে ৩৩ রান তুলে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন মহসিন এবং মাহিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইয়ুথ সেন্টার। এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মাহিন ইসলাম, ১০২ রানে ৯ম উইকেটের পতন হলেও শহিদুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ৩১ রান যোগ করে দলীয় স্কোর ১৩৩ রানে নিয়ে যান তিনি।
৩৯তম অভারের শেষ বলে অলআউট হয় ইয়ুথ সেন্টার।
মাহিন ৪৮ রান করে অপরাজিত থাকেন। আজুয়াদ ১৯, মহসিন ১৩, শহিদুল ইসলাম ১১ রান করেন।
অভিষেক দাস ৮ অভার বল করে মাত্র ১৬ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। জাহিদ মিয়া ২টি, লাবিদ, অজিত, রিজভি ১টি করে উইকেট লাভ করেন।
রান তাড়া করতে নেমে ১ম বলেই উইকেট হারায় ওয়ান্ডারার্স। সাদমান প্রমিজকে এলবিডাব্লিউ করে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন। এরপর ২য় অভারে শেষ বলে ২য়, ২.৫ অভারে ৩য়, ৩য় অভারের শেষ বলে ৪র্থ উইকেট খোয়ায় ওয়ান্ডারার্স। স্কোরবোর্ডে রানের ঘরে তখন ‘৭’ স্থির হয়ে থাকলেও ব্যাটাররা উইকেটে এসে থিতু হতে পারেননি!
১১শ অভারের ২য় বলে ওয়ান্ডারার্স যখন ৮ম উইকেট হারায় তখন তাদের স্কোর ৩৭!
৯ম উইকেটে ৩৬ রান যোগ করে ৫০ রান স্পর্শ হবার আগেই অলআউট হবার ‘লজ্জা’ থেকে ওয়ান্ডারার্সকে রক্ষা করেন তৌহিদ, তাকে সঙ্গ দিয়েছেন রিজভি।
শেষ পর্যন্ত ১৭.১ অভারে ৭৭ রানে সব উইকেট হারায় ওয়ান্ডারার্স।
তৌহিদ ৩২ রান করেন। অজিত ১০ রান করেছেন। বাকি ৯ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
সাদমান ৭ এবং ফাহাদ ১০ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। আজুয়াদ, রাজন, সালাউদ্দিন ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন ইয়ুথ সেন্টারের মাহিন ইসলাম।
এই ম্যাচ দিয়ে এই মৌসুমের সিলেট লিগ অভিযান শেষ করলো দুই দল। ৯ ম্যাচ খেলে ৪ জয় পেয়েছে ইয়ুথ সেন্টার। ওয়ান্ডারার্স জিতেছে দু’টিতে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি