সিলেট | |
প্রকাশিত: 11:08 AM, June 2, 2020
বিশ্বভূবন ডেস্ক:
কঙ্গো সরকার আজ মঙ্গলবার জানিয়েছে, সে দেশের ইকুয়েচার রাজ্যের ওয়াংয়াটা এলাকায় ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট ছয়জন ওয়াংয়াটা এলাকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজনই মারা গেছে। তবে দু’জন এখন চিকিৎসাধীন আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, ছয়জনের মধ্যে তিনজনই ‘ল্যাব টেস্টে’ ইবোলা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস বলেন, কেবল করোনাভাইরাস মানুষের জন্য হুমকির কারণ নয়। এজন্য ইবোলা যেন মহামারি আকারে ছড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখা দরকার।
প্রসঙ্গত, ১৯৭৬ সালে কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে ১১ বার এটি ছড়িয়ে পড়েছে। সূত্র : এএনআই
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি