সিলেট | |
প্রকাশিত: 7:12 PM, February 18, 2020
প্রভাতবেলা ডেস্ক:
কচুরিপানা নিয়ে গবেষকদের পরামর্শ দেওয়ার কথা যেভাবে বলা হয়েছে সেভাবে গণমাধ্যমে আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ‘গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না’ এই বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে আসার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান বলেন, আমি এই বাংলার মানুষ। কীভাবে কচুরিপানা খাওয়ার কথা বলি। আপনারাই বলেন, আমি কি কচুরিপানা খাই। গবেষণা তো যে কোনো বিষয় নিয়েই করা যায়। আমি শুধু কচুরিপানা নয়, কাঁঠাল ছোট করার বিষয় নিয়েও গবেষকদের গবেষণা করতে বলেছি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কেন্দ্রীয় রূপান্তর কৃষিতেই হয়েছে। আর ওখান থেকেই অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। কৃষির পাশাপাশি অন্য ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়েছি। এরপর রসিকতা করে আমি গবেষকদের বলেছি, কচুরিপানার আরও কিছু করা যায় কি না দেখেন। একজন গবেষক বললেন, গরু তো খায়। আমি তখন গবেষকদের কচুরিপানা নিয়ে আরও গবেষণা করতে বলেছি। আমি আবারও বলছি কাউকে কচুরিপানা খাওয়ার জন্য বলিনি।
তিনি বলেন, মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে, কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করব প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ, স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে শুনে লিখি।
সংবাদ সম্মেলনে নিউজ ভুলভাবে উপস্থাপন করার জন্য সাংবাদিকেরা দুঃখ প্রকাশ করেন মন্ত্রীর কাছে।
উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে রিসোর্স ডেভেলপমেন্ট ফোরামের অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, কচুরিপানা নিয়ে কিছু করা যায় কি না। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি