সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঞ্জয় রেলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ওই শিশু কুরমা চা বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলের হাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু সজল রেলী ছিটকে পড়ে। এসময় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঞ্জয় রেলী সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি