করোনা আপডেট ১৬ জুন: নতুন আক্রান্ত ৩৮৬২, মৃত্যু ৫৩

প্রকাশিত: 2:54 PM, June 16, 2020

করোনা আপডেট ১৬ জুন: নতুন আক্রান্ত ৩৮৬২, মৃত্যু ৫৩

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। আর করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ২৬২ জন।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ হাজার ২৬৪ জন।

আরও পড়ুন  যশোর-৬ ও বগুড়া-১ আসনে উপনির্বাচন ১৪ জুলাই

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮০ লাখ ১৫ হাজার ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৩৬ হাজার ৩১৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪২ লাখ ৪২ হাজার ২৭০ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ