সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, মে ২০, ২০২০
জামান সরকার, ফিনল্যান্ড:
গত দু’সপ্তাহ ধরে ফিনল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ কমে এসেছে এবং শিথিল হতে চলেছে সব ধরনের কড়াকড়ি।
ইউরোপের অন্যান্য দেশের মহামারীর প্রেক্ষাপটে ফিনল্যান্ডের চিত্র বেশ ভালো। করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আছে বলেও মনে করছে দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন।
মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের বরাত দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় বেতার মাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ১৯ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০১ জন। সরকারি হিসেবে এই পর্যন্ত ১৫২৩০০ জনকে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করে ৬ হাজার ৩৯৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
ফিনল্যান্ডে গত ১লা মে থেকেই লকডাউন শিথিল হতে শুরু করেছে। প্রাথমিক স্কুলগুলি খুলেছে, শিল্পকারখানা গুলি পুরোদমে শুরু করেছে উৎপাদন এবং মন্ত্রনালয় ও সরকারী অফিস-আদালত সমূহ খুলবে যত তাড়াতাড়ি সম্ভব। বার ও রেস্টুরেন্ট এবং ছোটখাটো সব হোটেলও ১ লা জুন থেকে চালু হয়ে যাবে।
যদিও উঠে যাচ্ছে অনেক বিধিনিষেধও। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার স্বার্থে নাগরিকদেরকে সামাজিক দূরত্ব রক্ষা করা, হাত ধোয়াসহ সব সতর্কতামূলক পদক্ষেপই মেনে চলতে হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি