করোনায় ৪৫ জন মৃত্যুর দিনে শনাক্ত ২৪৩৬

প্রকাশিত: 4:14 PM, August 27, 2020

করোনায় ৪৫ জন মৃত্যুর দিনে শনাক্ত ২৪৩৬

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ১২৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৩৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ২৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন।

সর্বশেষ সংবাদ