কলাপাড়ায় প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: 7:18 PM, January 12, 2021

কলাপাড়ায় প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রভাতবেলা ডেস্ক:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতা ওই নারীর বাড়ি তালতলী উপজেলার সারিকখালী গ্রামে।

এ ঘটনায় সোমবার রাতে ধর্ষণের শিকার তরুণী মহিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। রাতেই পুলিশ মামলার প্রধান আসামি রনি প্যাদা(২৪), মাইনুল ইসলাম(২০) ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলামকে আটক করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১০-১৫ দিন আগে দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ভিকটিমের ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত রবিবার সন্ধ্যায় ওই তরুণীকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসেন রনি প্যাদা। এরপর সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয়ে ২০৬ নম্বর কক্ষে ওঠেন। ওই হোটেলে ভিকটিমকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা পরে তার সঙ্গে দশমিনা থেকে আসা মাইনুল ইসলাম ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই হোটেলের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।

আরও পড়ুন  ঘুমন্ত শিশুকে হত্যা, সৎ মা গ্রেপ্তার

মহিপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিনজনকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ