সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
একদিনের ব্যবধানে আবারও আফগানিস্তানের কাবুলে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবারের কার বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। একজন সংসদ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন। নিহতের মধ্যে শিশু, মহিলা ও বৃদ্ধ রয়েছে। খবর আল জাজিরার
বোমা হামলার ঘটনাটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা আবারও কাবুল শহরে হামলা চালিয়েছে। তাদের হামলায় শিশু, মহিলা, বৃদ্ধসহ আটজন নিহত হয়েছে।’
এর আগে শনিবার রিকশায় পেতে রাখা এক বোমার বিস্ফোরণে আফগানিস্তানের গানজায় ১১ শিশু নিহত হয়। কাবুলের পুলিশ জানিয়েছে, এই হামলার দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি।
পুলিশ বলছে, সাংসদ খান মোহাম্মদ উয়ারদক যখন কাবুলের কোশাল খানের মোড় গাড়িতে চড়ে পার হচ্ছিলেন সেই সময় বোমার বিস্ফারণ হয়। বিস্ফোরণে আশেপাশের গাড়িতে আগুন লেগে যায়। আগুনে আশেপাশের বেশ কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি